ত্রিপুরা
img

লিচু বাগান থেকে স্কুটি-বাইক উদ্ধার, আটক এক

লিচু বাগান এলাকা থেকে একটি স্কুটি ও একটি বাইক উদ্ধার করেছে এনসিসি থানার পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যানবাহন দুটি উদ্ধার করার পাশাপাশি এক ব্যক্তিকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার হওয়া যানবাহন দুটির বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।