

Aug 25, 2026
ত্রিপুরা জুট মিলের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গণধর্না ও গণডেপুটেশন কর্মসূচি পালন করল ত্রিপুরা জুট মিল যৌথ আন্দোলন কমিটি। ভুলাগিরি আশ্রমের সামনে এই কর্মসূচিতে অংশ নেন ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন এবং জুট মিল পেনশনার সোসাইটির সদস্যরা। শ্রমিক ও অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন সমস্যা এবং দাবি নিয়ে এদিন প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলি দ্রুত সমাধানের আবেদন জানানো হয়। কর্মসূচি থেকে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।