ত্রিপুরা
img

STGT নিয়োগের দাবিতে আন্দোলন, মাঝপথে আটক পরীক্ষার্থীরা

২১৭৬টি শূন্যপদ পূরণের দাবিতে ২০২৫ সালের STGT পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তেজনা। নিয়োগের দাবিতে রাধানগর থেকে মিছিল করে বিধানসভা অধ্যক্ষের উদ্দেশে রওনা হন পরীক্ষার্থীরা। তবে মাঝপথে সদর এসডিপিওর নেতৃত্বে পুলিশ তাঁদের আটকে দেয় বলে অভিযোগ। পরীক্ষার্থীদের দাবি, দ্রুত ২১৭৬টি শূন্যপদ পূরণ করে ২০২৫ সালের STGT পরীক্ষার্থীদের নিয়োগ দিতে হবে। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা পরীক্ষার্থীরা তাঁদের দাবি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।