
গত রবিবার রাতে বুদ্ধমন্দির সংলগ্ন এমএলএ হোস্টেলের পাশে মৃদুল মোদকের বাড়ির সামনে থেকে গ্রোসারি সামগ্রী, তেল ও একটি স্কুটি চুরির অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে প্রথমে একজনকে আটক করে পুলিশ। তাঁর বাড়ি থেকে চুরি যাওয়া সামগ্রীর পাশাপাশি দুটি মোবাইল ফোন ও দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দুজনকে আটক করা হয়। পাশাপাশি রাধানগরের একটি দোকান থেকে শাড়ি-সহ বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। দুর্গা চৌমুহনী আউটপোস্ট ও পশ্চিম থানার পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। তিনজনকেই আদালতে পাঠানো হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন পশ্চিম থানার ওসি সঞ্জিত সেন।