

Aug 25, 2026
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না। অঙ্গনওয়াড়ির দায়িত্বে থাকা কর্মীরা কাজ ফাঁকি দিয়ে মিছিল বা অন্য কর্মসূচিতে অংশ নিলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন সমাজকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়।মন্ত্রী বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের মূল দায়িত্ব শিশুদের যত্ন, পুষ্টি ও প্রাথমিক শিক্ষার দিকে নজর দেওয়া। তাই দায়িত্বে ফাঁকি না দিয়ে ছাত্রছাত্রী ও শিশুদের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেদিকেও কর্মীদের সতর্ক থাকার বার্তা দেন মন্ত্রী।