

Aug 25, 2026
বন্যা পরবর্তী পরিস্থিতিতে গবাদি পশু ও অন্যান্য প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিল ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর। মঙ্গলবার বলদাখাল এলাকায় আয়োজন করা হয় পশু স্বাস্থ্য ও টিকাকরণ সচেতনতা শিবির। স্টেট ভেটেরিনারি হাসপাতাল, অভয়নগরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে বন্যার পর পশুদের বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরিষেবা এবং টিকাকরণ সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি পশুপালকদের প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল-সহ অন্যান্যরা।