ত্রিপুরা
img

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ঘিরে ফের প্রকাশ্যে এল বিরোধ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতাসহ একাংশের বিরুদ্ধে সংগঠনকে কালিমালিপ্ত করার অভিযোগ তুলল বর্তমান কমিটি। তাদের দাবি, ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পাশাপাশি অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যক্রম, প্রশাসনিক বিষয় এবং ক্রিকেটের উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন কমিটির সদস্যরা। তবে বর্তমান কমিটির অভিযোগ নিয়ে বিরোধী পক্ষের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।