ত্রিপুরা
img

বিদ্যাসাগরে বিজেপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

বিদ্যাসাগরে বিজেপি মিছিলে কর্মীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনার প্রতিবাদে বিদ্যাসাগর বাজার এলাকায় সমাবেশের আয়োজন করা হয়। অন্যদিকে, একই এলাকায় সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দলীয় কার্যালয় পরিদর্শনে আসেন। দুই কর্মসূচিকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য বিদ্যাসাগর বাজার এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।