

Aug 25, 2026
বিদ্যাসাগরে সিপিএম পার্টি অফিস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ, এরপর বিজেপির মিছিলে থাকা কয়েকজন কার্যকর্তার ওপর হামলা চালানো হয়। ঘটনায় তিন থেকে চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি।আহতদের হাসপাতালে দেখতে যান প্রতাপগড় মণ্ডল সভাপতি স্বপ্না দাস-সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন নেতৃত্ব।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। হামলার অভিযোগের সত্যতা ও ঘটনার নেপথ্যের কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।