ত্রিপুরা
img

টেট শিক্ষকদের নিয়মিত বেতনক্রম ও মামলা প্রত্যাহারের দাবি

টেট শিক্ষকদের প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম চালু এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দায়ের করা এসএলপি প্রত্যাহারের দাবিতে মেমোরেন্ডাম প্রদান করল ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শিক্ষা অধিকর্তার কাছে এই মেমোরেন্ডাম জমা দেওয়া হয়। সংগঠনের দাবি, টেট শিক্ষকদের প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রমের আওতায় আনতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দায়ের করা এসএলপি প্রত্যাহার করে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আবেদন জানানো হয়েছে। তাঁদের দাবি, দীর্ঘদিনের এই সমস্যার দ্রুত সমাধান করা হোক।