
অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন টমটম চালকরা। ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মুক্তা ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলে সোমবার পূর্ব থানায় ডেপুটেশন দেন তাঁরা। চালকদের দাবি, মোটরস্ট্যান্ড এলাকায় যাত্রী নিয়ে এলেই প্রতিদিন এক হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে। জরিমানা দেওয়ার পরও রসিদ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাঁদের।চালকদের দাবি, গাড়ির কিস্তি, সংসারের খরচ এবং প্রতিদিনের আয়ের চাপের মধ্যে এই অতিরিক্ত জরিমানা তাঁদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।তবে অভিযোগের বিষয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মুক্তা ঘোষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি। ফলে জরিমানা আদায়ের প্রক্রিয়া ও রসিদ সংক্রান্ত অভিযোগের সত্যতা নিয়ে এখন নজর প্রশাসনের পদক্ষেপে।