ত্রিপুরা
img

সিধাইয়ে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

সিধাই থানার অন্তর্গত ছেচুরিয়া বাজার এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ছেচুরিয়া বাজার সংলগ্ন একটি পুকুরের জলে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়।পরে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তিনি কীভাবে পুকুরে পড়লেন বা এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানা গেছে। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।