
রাধা-কৃষ্ণের ঝুলনযাত্রার পর শ্রাবণী পূর্ণিমায় পালিত হয় রাখি বন্ধন উৎসব। ভাই-বোনের ভালোবাসা ও পারস্পরিক বন্ধনের এই উৎসব আজ শুধু পারিবারিক পরিসরে সীমাবদ্ধ নয়, বরং সামাজিক সম্প্রীতিরও প্রতীক হয়ে উঠেছে।আগামী ২৮ আগস্ট রাখি পূর্ণিমা। ভাই-বোনের ভালোবাসা ও বন্ধনের এই উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই জমে উঠেছে রাখির বাজার।মহারাজগঞ্জ বাজারে ৫ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের রাখি পাওয়া যাচ্ছে। এবছর বিশেষ আকর্ষণ লাইটিং রাখি। পাইকারি বাজারে ডজন ৩০০ টাকা এবং খুচরোতে একটি রাখি প্রায় ৫০ টাকা।ছোটদের আকৃষ্ট করতে বাজারে এসেছে নানা ডিজাইনের রঙিন রাখি। উৎসবকে ঘিরে ক্রেতা-বিক্রেতাদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যস্ততা।রাখি বন্ধন শুধু ভাই-বোনের সম্পর্কের উৎসব নয়, সামাজিক সম্প্রীতি ও ঐক্যেরও বার্তা বহন করে। ১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনকে সম্প্রীতির প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন।