ত্রিপুরা
img

অটো-ই-রিকশা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ডেপুটেশন

আগরতলা শহরে অটো, ই-অটো ও ই-রিকশা চলাচলে নিষেধাজ্ঞা এবং ধরপাকড়ের প্রতিবাদে পরিবহন দপ্তরে ডেপুটেশন দিল সিআইটিইউ অনুমোদিত অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটি।সোমবার যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের দাবি, ছোট যান চলাচলে নিষেধাজ্ঞার ফলে নিম্ন আয়ের পরিবহন শ্রমিকদের রুজি-রোজগারে সংকট তৈরি হয়েছে। পাশাপাশি সমস্যায় পড়ছেন সাধারণ যাত্রীরাও।সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তীর অভিযোগ, ট্রাফিক ব্যবস্থা সচল করার উদ্যোগকে তাঁরা সমর্থন করেন। তবে ফুটপাত দখলমুক্ত করা ও রাস্তাঘাট সংস্কারের মতো বিষয়গুলির সমাধান না করে শুধুমাত্র অটো শ্রমিকদের উপর দায় চাপানো ঠিক নয়।অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য সমাধান বের করার দাবি জানিয়েছে সংগঠন।পরিবহন দপ্তর এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও যাত্রী মহলের।