ত্রিপুরা
img

দীর্ঘ তল্লাশির পর বিজয় নদে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

অবশেষে দীর্ঘ তল্লাশির পর বিজয় নদ থেকে উদ্ধার হলো নদীর জলে তলিয়ে যাওয়া আট বছরের শিশু আজমির ইসলামের মৃতদেহ। ঘটনাটি বিশালগড় থানার নবীনগর এলাকার।জানা গেছে, রবিবার ছোট ভাইয়ের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় পিতৃহারা শিশু আজমির ইসলাম। এরপর থেকেই তাকে উদ্ধারে তল্লাশি শুরু করে SDRF-এর দল।দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আজমিরের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। পরে মৃতদেহটি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।শিশুটির বাবা আতিকুল ইসলাম। আজমিরের মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।