ত্রিপুরা
img

চন্দ্রপুর মাছ বাজারে মুদির দোকানে অগ্নিকাণ্ড

আগরতলার চন্দ্রপুর মাছ বাজার এলাকায় বিকাশ চন্দ্র দত্তের মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আচমকা দোকান থেকে আগুনের ধোঁয়া ও শিখা বের হতে দেখা যায় বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আগরতলা ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তৎপরতা। তবে কীভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণই বা কত—তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।