

Aug 18, 2026
আগরতলা রেলস্টেশনের বহুল চর্চিত ফেন্সিডিল কাণ্ডে বড়সড় সাফল্য পেল ক্রাইম ব্রাঞ্চ। কলকাতা থেকে এই মামলায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চের বিশেষ দল।ধৃতদের মধ্যে সঞ্জয় যাদব এবং রঞ্জয় কুমারকে ইতিমধ্যেই আগরতলায় নিয়ে আসা হয়েছে। অন্য অভিযুক্ত চন্দন ওঝাকেও আগরতলায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।উল্লেখ্য, গত ২ জুলাই আগরতলা রেলস্টেশনে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার হয়। বাইরে থেকে আসা একটি ট্রেনের বগিতে করে বিপুল পরিমাণ ফেন্সিডিল আনার অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনার তদন্তে নেমে এবার কলকাতা থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করল ক্রাইম ব্রাঞ্চ।