ত্রিপুরা
img

ইন্দ্রনগরে তোলাবাজির অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগের তির কংগ্রেস ব্লক সভাপতি সঞ্জীব দে-র পরিবারের দিকে। এলাকাবাসীর দাবি, সঞ্জীব দে-র বাড়িতে রাতে নিয়মিত নেশার আসর বসে। পাশাপাশি তাঁর ভাই সুজিত দে-র বিরুদ্ধে ঠিকেদার-সহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নিয়মিত তোলা আদায়ের অভিযোগও তুলেছেন স্থানীয়রা।অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আগেও জিবি ফাঁড়ির পুলিশকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ হয়নি বলে দাবি এলাকাবাসীর।শেষ পর্যন্ত মঙ্গলবার একজোট হয়ে এনসিসি থানায় পৌঁছান স্থানীয় বাসিন্দারা। থানার ওসির কাছে ডেপুটেশন দিয়ে অভিযোগের দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।তবে এলাকাবাসীর তোলা অভিযোগের সত্যতা এবং অভিযুক্তদের বক্তব্য এখনও স্পষ্ট নয়। পুলিশের তদন্তের পরই ঘটনার প্রকৃত চিত্র সামনে আসবে।