ত্রিপুরা
img

তেলিয়ামুড়ায় মোবাইল দোকানে তালা ভেঙে চুরি

ভোররাতে তেলিয়ামুড়া বাজারের ভান্ডারী মোবাইলস্ দোকানে তালা ভেঙে একাধিক দামি মোবাইল ফোন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে মোবাইল নিয়ে পালিয়ে যায় চোরেরা। সকালে দোকানের মালিক চিত্তরঞ্জন ভান্ডারী বিষয়টি জানতে পারেন।ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কতগুলি মোবাইল চুরি হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গেছে।ভোররাতে ব্যস্ত বাজার এলাকায় এভাবে দোকানের তালা ভেঙে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। একই সঙ্গে বাজারের রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করে চুরি যাওয়া মোবাইল উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।