

Aug 18, 2026
সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি সদস্যদের পথ অবরোধে উত্তেজনা ছড়াল তেলিয়ামুড়ার হাতাই কাতর সাধুপাড়া এলাকায়। আগরতলা-আসাম জাতীয় সড়ক অবরোধের জেরে কিছু সময় ব্যাহত হয় যান চলাচল। আন্দোলনকারীদের অভিযোগ, আত্মসমর্পণের পর তাঁদের পুনর্বাসন ও সরকারি সুযোগ-সুবিধা নিয়ে যথাযথভাবে জানানো হয়নি। পরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার নির্দেশে মন্ত্রী বিকাশ দেববর্মা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। আগামী ২১ আগস্ট সাত দফা দাবি নিয়ে বৈঠকে বসার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন তাঁরা। তবে বৈঠকে সন্তোষজনক সমাধান না হলে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এখন নজর ২১ আগস্টের বৈঠকের দিকে।