ত্রিপুরা
img

আগরতলায় ধুমধাম করে পালিত মা মনসা পূজা

আজ মা মনসা দেবীর পূজা উপলক্ষে উৎসবের আবহ আগরতলা জুড়ে। আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি মন্দিরের পাশাপাশি বিভিন্ন বাড়িতেও ধুমধাম করে পালিত হচ্ছে মা মনসা দেবীর পূজা। সকাল থেকেই ভক্তদের মধ্যে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। নিয়ম-নীতি মেনে দেবীর আরাধনা, পুজো ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয় বিভিন্ন জায়গায়। পুজোকে কেন্দ্র করে ভক্তদের ভিড়ও লক্ষ্য করা যায়। ধর্মীয় বিশ্বাস ও ভক্তির আবহে মা মনসা দেবীর কাছে পরিবারের মঙ্গল, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির প্রার্থনা করছেন ভক্তরা।