
ভারতের মহাকাশ গবেষণা ও প্রযুক্তির সাফল্যকে সামনে রেখে আগরতলায় পালিত হলো জাতীয় মহাকাশ দিবস ২০২৬। মঙ্গলবার ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার এবং নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টারের যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।এবারের অনুষ্ঠানের মূল ভাবনা ছিল—‘India’s Space Journey Towards Viksit Bharat 2047’। অনুষ্ঠানে ভারতের মহাকাশ গবেষণার অগ্রগতি এবং দেশের উন্নয়নে মহাকাশ প্রযুক্তির ভূমিকা তুলে ধরা হয়।কৃষি, যোগাযোগ, পরিবেশ, দুর্যোগ মোকাবিলা ও পরিকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি আগামী প্রজন্মের মধ্যে মহাকাশ বিজ্ঞান নিয়ে আগ্রহ তৈরি করাই ছিল এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, দপ্তরের সচিব চৈতন্য মূর্তি, অধিকর্তা মহেন্দ্র সিং-সহ অন্যান্য আধিকারিকরা। বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরাও এই কর্মসূচিতে অংশ নেন।