ত্রিপুরা
img

বীর বিক্রমের জন্মবার্ষিকীতে মানিক্য এনক্লেভে আয়োজন

মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গোর্খাবস্তির মানিক্য এনক্লেভে অনুষ্ঠিত হলো প্রাক-সন্ধ্যা উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মহারাজা বীর বিক্রমের ঐতিহাসিক অবদান, তাঁর চিন্তাধারা এবং ত্রিপুরার উন্নয়নে তাঁর ভূমিকা স্মরণ করা হয় অনুষ্ঠানে। জন্মবার্ষিকীর প্রাক্কালে এই আয়োজনকে ঘিরে উপস্থিতদের মধ্যে উৎসাহ ও আবেগের আবহ দেখা যায়।