ত্রিপুরা
img

দেশভাগের স্মরণে আগরতলায় বিশেষ কার্যক্রম

দেশভাগের সময়কার বেদনাদায়ক ইতিহাস এবং মানুষের ত্যাগ ও বিভীষিকাময় অভিজ্ঞতাকে স্মরণ করে আগরতলায় আয়োজিত হয় ‘বিভাজন বিভীষিকা আলোচনা সভা’।বিজেপি সদর শহর জেলার উদ্যোগে বড়দোয়ালী স্কুলের কৃষ্টি ভবনে অনুষ্ঠিত হয় এই বিশেষ আলোচনা সভা। দেশভাগের সময়কার যন্ত্রণা, উদ্বাস্তু মানুষের সংগ্রাম এবং তাঁদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়।এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, রাজ্য সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্য-সহ দলের অন্যান্য নেতৃত্ব।দেশভাগের ইতিহাস স্মরণের পাশাপাশি সেই সময়ের মানুষের সংগ্রাম ও আত্মত্যাগকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার বার্তাও উঠে আসে এই আলোচনা সভায়।