ত্রিপুরা
img

শিক্ষকদের বিরুদ্ধে অভিভাবকদের একাধিক অভিযোগ ঘিরে চাঞ্চল্য

জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এক শিক্ষিকা ও ক্লার্কের বিরুদ্ধে কয়েকজন ছাত্র ও অভিভাবকের অভিযোগকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ ছিল, শিক্ষিকা ও ক্লার্ক ছাত্রদের মারধর করে গুরুতর আহত করেছেন।এই অভিযোগের পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক, শিক্ষিকা-সহ বিদ্যালয়ের কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে জানা গেছে। অভিযোগের জেরে সংশ্লিষ্ট শিক্ষিকা বর্তমানে বিদ্যালয়ে আসছেন না বলেও জানা গেছে। অন্যদিকে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকও কর্মজীবন থেকে বিরতি নেওয়ার চেষ্টা করছেন বলে দাবি।তবে এবার এই অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন বিদ্যালয়ের একাংশের অভিভাবক। তাঁদের দাবি, শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কয়েকজন ছাত্র শিক্ষিকাকে কটূক্তি ও অশালীন ভাষায় গালিগালাজ করেছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।অভিভাবকদের বক্তব্য, কয়েকজন ছাত্রের অভিযোগ বা আচরণের কারণে যেন বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয়। শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে না থাকলে পঠন-পাঠন ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা। অভিযোগের আড়ালে কার সত্য? ভবিষ্যৎ বাঁচাতে চান অভিভাবকরা।