

Aug 14, 2026
ফুটবল প্রেমীদের জন্য সুখবর ।ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান। আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নিলজ্যোতি রাখালশিল্ড মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেবে মোট আটটি দল।টুর্নামেন্টের আয়োজন নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি-সহ অন্যান্য কর্মকর্তারা।নকআউট ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচেই থাকবে টিকে থাকার লড়াই। ফলে প্রথম ম্যাচ থেকেই ফুটবলপ্রেমীদের নজর থাকবে মাঠের লড়াইয়ের দিকে আয়োজকদের আশা, প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে তৈরি হবে নতুন উদ্দীপনা এবং দর্শকদের জন্যও জমে উঠবে ফুটবলের আসর।