

Aug 14, 2026
৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বোধজং বয়েজ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। কর্মসূচির অঙ্গ হিসেবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় অঙ্কন প্রতিযোগিতা, ফুটবল ম্যাচ এবং চেস প্রতিযোগিতা।শুধু খেলাধুলা ও প্রতিযোগিতাতেই সীমাবদ্ধ থাকেনি আয়োজন। শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয় অখণ্ড ভারতের স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস।দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং স্বাধীনতার মূল্যবোধ সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। খেলা-সৃজনশীলতায় দেশপ্রেম, স্বাধীনতার মূল্যবোধে নতুন প্রজন্ম।