
স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেমের আবহে মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে বিশেষ আয়োজন। তিরঙ্গা যাত্রার পাশাপাশি দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস পালন করা হয় কলেজ প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ। সঙ্গে ছিলেন স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনিদ্বীপ রায়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য জয়লাল দাস, সমাজসেবক কার্তিক আচার্য-সহ অধ্যাপক-অধ্যাপিকারা।অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জাতীয় সংগীত এবং বিভিন্ন দেশাত্মবোধক নাচ-গান। স্বাধীনতার আনন্দের পাশাপাশি দেশভাগের সময়কার ভয়াবহতার স্মৃতিও স্মরণ করা হয় এই কর্মসূচির মাধ্যমে।অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের উদ্দেশে দেশভাগের ইতিহাস, স্বাধীনতার গুরুত্ব এবং দেশপ্রেমের বার্তা নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী রতন লাল নাথ। তিরঙ্গায় দেশপ্রেম, স্মরণে ইতিহাস—মোহনপুরে বিশেষ কর্মসূচি।