
সুকান্ত জন্মজয়ন্তীতে কবিকে স্মরণ, পাশাপাশি শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি। ধর্মনগরে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শতভাগ ফল করা বিদ্যালয়গুলিকে সংবর্ধনা দেওয়া হয়।উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তর ও তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক দপ্তরের সহযোগিতায় বিবেকানন্দ সার্ধশতবর্ষিকী ভবনে এই অনুষ্ঠান হয়। ২০২৬ সালের টিবিএসই ও বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন সিবিএসই পরীক্ষায় শতভাগ ফল করা বিদ্যালয়গুলিকে সম্মানিত করা হয়।পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ-সহ শিক্ষা ও প্রশাসনের আধিকারিকরা।অনুষ্ঠানে বক্তারা সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য, আদর্শ ও সমাজচেতনা তুলে ধরার পাশাপাশি সফল বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানান। সুকান্তের সাহিত্য ও আদর্শকে স্মরণ করে শিক্ষা ও পরিবেশ—দুই ক্ষেত্রেই উঠে এল সচেতনতার বার্তা। শতভাগ ফলের স্বীকৃতিতে উৎসাহিত শিক্ষক-শিক্ষার্থীরা, আর বৃক্ষরোপণের মধ্য দিয়ে দেওয়া হল সবুজ ভবিষ্যৎ গড়ার বার্তা।