
আগরতলার স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো। আগরতলা সরকারি চক্ষু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শুক্রবার রাজধানীর ক্যাপিটাল কমপ্লেক্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলায় সরকারি চক্ষু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এই অনুষ্ঠানে। শুক্রবার দুপুর ১টায় ক্যাপিটাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় আগরতলা সরকারি চক্ষু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। নতুন এই হাসপাতাল গড়ে উঠলে চোখের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে রাজধানীসহ রাজ্যের মানুষের জন্য আরও উন্নত সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।সরকারি উদ্যোগে চক্ষু চিকিৎসার পরিকাঠামোকে আরও শক্তিশালী করার এই পদক্ষেপকে ঘিরে স্বাস্থ্য মহলে তৈরি হয়েছে আগ্রহ। এখন নজর, হাসপাতালটি কবে পূর্ণাঙ্গভাবে পরিষেবা দেওয়া শুরু করে।