ত্রিপুরা
img

তিরঙ্গা র‍্যালিতে জনজাতি পড়ুয়াদের দেশপ্রেমের বার্তা

তিরঙ্গার আবেগে এবার পথে পড়ুয়ারা।‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে জনজাতি পড়ুয়াদের উদ্যোগে আয়োজিত হলো সুসজ্জিত তিরঙ্গা র‍্যালি।বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র‍্যালি পৌঁছয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ত্রিপুরাতেও পালিত হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। এরই অংশ হিসেবে বুধবার স্কুল-কলেজের জনজাতি পড়ুয়াদের উদ্যোগে আয়োজিত হয় সুসজ্জিত তিরঙ্গা র‍্যালি।বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র‍্যালি শেষ হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। হাতে তিরঙ্গা নিয়ে পড়ুয়াদের এই র‍্যালিতে দেখা যায় দেশপ্রেমের আবেগ।জাতীয় পতাকার মর্যাদা, স্বাধীনতার চেতনা ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।