ত্রিপুরা
img

স্মার্ট মিটার নিয়ে মুখ খুললেন মন্ত্রী

স্মার্ট মিটার নিয়ে বিতর্ক, বিদ্যুৎ বিল নিয়ে একের পর এক অভিযোগ—এরই মাঝে মহাকরণে সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।
সাংবাদিক সম্মেলনে স্মার্ট মিটার ব্যবস্থার পাশাপাশি বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি স্মার্ট মিটার নিয়েও গ্রাহকদের একাংশের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। এই পরিস্থিতিতে বিদ্যুৎ দপ্তরের পরিষেবা, বিল নির্ধারণের প্রক্রিয়া এবং স্মার্ট মিটার নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন মন্ত্রী। তবে সাধারণ গ্রাহকদের অভিযোগের কতটা সমাধান হবে এবং স্মার্ট মিটার নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে—তা নিয়েই এখন মূল প্রশ্ন।