ত্রিপুরা
img

তিরঙ্গা হাতে পুলিশের বাইক র‍্যালি, ছড়াল দেশপ্রেমের বার্তা

৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবার রাস্তায় নামল ত্রিপুরা পুলিশ।পশ্চিম থানার সামনে থেকে শুরু হলো তিরঙ্গা বাইক র‍্যালি।বিভিন্ন পথ পরিক্রমার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো দেশপ্রেম ও জাতীয় পতাকার মর্যাদার বার্তা। র‍্যালির মূল লক্ষ্য ছিল স্বাধীনতা দিবসের আবহে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধার বার্তা আরও ছড়িয়ে দেওয়া।র‍্যালিকে ঘিরে পুলিশকর্মীদের মধ্যে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা।এই কর্মসূচি প্রসঙ্গে বিস্তারিত জানান পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক।স্বাধীনতা দিবসকে সামনে রেখে পুলিশের এই উদ্যোগের উদ্দেশ্য ও বার্তা তুলে ধরেন তিনি।শুধু পুলিশের অভ্যন্তরীণ কর্মসূচি নয়, সাধারণ মানুষকেও স্বাধীনতা দিবসের উদযাপনের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ বলে জানানো হয়।