
স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনে এবার তিরঙ্গায় দেশপ্রেমের বার্তা।৮ নম্বর বড়দেওয়ালী মণ্ডলের উদ্যোগে পালিত হলো ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি।কর্মসূচিকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং স্বাধীনতার চেতনা মানুষের মধ্যে আরও ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে, কর্পোরেটর রত্না দত্ত, কর্পোরেটর অলক রায়সহ ৮ নম্বর বড়দেওয়ালী কেন্দ্রের নেতৃত্ব ও দলীয় কর্মীরা।কর্মসূচিকে ঘিরে নেতৃত্ব ও কর্মীদের মধ্যে দেখা যায় উৎসাহ ও দেশাত্মবোধের আবহ।স্বাধীনতার ইতিহাস ও জাতীয় পতাকার মর্যাদার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়।‘হর ঘর তিরঙ্গা’র মাধ্যমে প্রতিটি ঘরে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাধীনতার চেতনা আরও শক্তিশালী করার বার্তাও দেওয়া হয়।