
স্বাধীনতা দিবসের আগে নাগেরজলায় দেখা গেল অন্যরকম উদ্যোগ।বাসচালকদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে ছড়িয়ে দেওয়া হলো দেশপ্রেমের বার্তা। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে চলছে হার ঘর তিরঙ্গা কর্মসূচি।তারই অংশ হিসেবে নাগেরজলায় বিশেষ উদ্যোগ নিল সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশন।এদিন নাগেরজলা এলাকায় কর্মরত বাসের প্রতিটি চালক ভাইয়ের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।উদ্যোক্তাদের পক্ষ থেকে চালকদের হাতে তিরঙ্গা তুলে দিয়ে স্বাধীনতার চেতনা ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধার বার্তা দেওয়া হয়।প্রতিদিন যাঁরা যাত্রীদের নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেন,সেই বাসচালকদের হাতেই এবার উঠল দেশের জাতীয় পতাকা।কর্মসূচিকে ঘিরে চালকদের মধ্যেও দেখা যায় উৎসাহ ও দেশাত্মবোধের আবহ।সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল. স্বাধীনতার চেতনা সাধারণ মানুষের মধ্যে আরও ছড়িয়ে দেওয়া এবং জাতীয় পতাকার প্রতি সম্মান জাগিয়ে তোলা।হার ঘর তিরঙ্গার বার্তা শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়—সমাজের প্রতিটি স্তরের মানুষের হাতে তিরঙ্গা পৌঁছে দেওয়ার মাধ্যমেই তৈরি হচ্ছে স্বাধীনতার আবহ।নাগেরজলার এই উদ্যোগেও উঠে এল সেই বার্তাই।