
সংগঠনকে আরও শক্তিশালী করতে এবার কার্যকর্তাদের প্রশিক্ষণে জোর বিজেপির।খোয়াইয়ে জেলা প্রশিক্ষণ শিবিরে দলীয় কর্মীদের দেওয়া হলো সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাঠ।তিন দিন ধরে চলবে এই প্রশিক্ষণ শিবির। বিজেপি খোয়াই জেলা কমিটির উদ্যোগে স্বপনপুরী অতিথি নিবাসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো জেলা প্রশিক্ষণ শিবির। দলীয় কার্যকর্তাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন কর্মসূচি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়াই ছিল এই শিবিরের মূল লক্ষ্য।শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব পাপিয়া দত্ত, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাসসহ অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১১২ জন কার্যকর্তা তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। সাংগঠনিক কার্যক্রম, দলীয় নীতি-আদর্শ এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে দেওয়া হয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা।দলীয় নেতৃত্বের দাবি, এই প্রশিক্ষণের মাধ্যমে কার্যকর্তাদের দক্ষতা বাড়বে এবং তৃণমূল স্তরে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।