
দেশের স্বাধীনতার জন্য মাত্র ১৮ বছর বয়সেই আত্মবলিদান দিয়েছিলেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু।তাঁর আত্মত্যাগের স্মৃতিকে সামনে রেখে আগরতলায় বিশেষ কর্মসূচি। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৯তম আত্মবলিদান দিবস উপলক্ষে মঙ্গলবার বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় আগরতলায়।শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত হয় প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় মূল কর্মসূচি।প্রভাতফেরির মাধ্যমে বিপ্লবীর আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অংশগ্রহণকারীরা।শুধু শ্রদ্ধা নিবেদন নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও তুলে ধরা হয় ক্ষুদিরাম বসুর দেশপ্রেম ও আত্মত্যাগের কথা।তাঁর আত্মবলিদানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বার্তাও উঠে আসে কর্মসূচিতে।ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায়।তাঁর স্মৃতিকে অমর করে রাখতে প্রতিবছরের মতো এবারও এই বিশেষ কর্মসূচির আয়োজন করে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি।প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিকে যেমন শ্রদ্ধা জানানো হয় বিপ্লবী ক্ষুদিরাম বসুকে,অন্যদিকে তাঁর দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানানো হয়।