ত্রিপুরা
img

কুলাইয়ে সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

হঠাৎ মূল সড়কে উঠে এল ই-রিকশা, আর ঠিক তখনই সামনে থেকে ছুটে এল পালসার! মুহূর্তের মধ্যে ঘটে গেল সংঘর্ষ। অল্পের জন্য এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা।ঘটনাটি কুলাই ঠাকুরপল্লী এলাকার DDRC অফিস সংলগ্ন কমলপুর-আমবাসা সড়কে। কুলাই ঠাকুরপল্লী এলাকায় DDRC অফিসের সামনে কমলপুর-আমবাসা সড়কে ই-রিকশা ও পালসার বাইকের সংঘর্ষকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।জানা গেছে, TR04C 2179 নম্বরের একটি বাজাজ ই-রিকশা DDRC অফিসের দিক থেকে মূল সড়কে উঠে আসে।ঠিক সেই সময় সালেমার দিক থেকে আসছিল একটি বাজাজ পালসার বাইক।ই-রিকশাটি মূল সড়কে উঠে আসার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ই-রিকশার সামনের অংশে সজোরে ধাক্কা দেয়।সংঘর্ষের জেরে দু’টি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়।তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।বাইক চালক অল্পবিস্তর আহত হলেও প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটেনি।দুর্ঘটনার পরেই ওই সংযোগস্থলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।তাঁদের অভিযোগ, DDRC অফিসের দিক থেকে সরাসরি কোনো যানবাহন মূল সড়কে উঠে এলে মুহূর্তের মধ্যেই তৈরি হচ্ছে দুর্ঘটনার পরিস্থিতি।স্থানীয়দের দাবি, দুর্ঘটনা এড়াতে ওই সংযোগস্থলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি।পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তাঁরা।