
সিটি হাসপাতালের রোগী পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে এবার সরেজমিনে পরিদর্শন। হাসপাতালের বর্তমান পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা এবং রোগীদের সুযোগ-সুবিধা ঠিকঠাক রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে হাসপাতালে আসেন ন্যাশনাল হেলথ মিশনের ডিরেক্টর সাজু বাহিত।
পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন পরিষেবা ও পরিকাঠামোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। রোগীদের যাতে আরও উন্নত ও দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি হাসপাতালের কোথায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে, রোগী পরিষেবার ক্ষেত্রে কোনো সমস্যা বা ঘাটতি রয়েছে কিনা—সেসব বিষয়ও পর্যালোচনা করা হয়। স্বাস্থ্য পরিষেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয় বলে জানা গেছে।