ত্রিপুরা
img

সিলেট হয়ে ভারতে প্রবেশ, আটক তিন বাংলাদেশি মহিলা

গোপন খবরের ভিত্তিতে এয়ারপোর্ট এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ। 
আটকরা হলেন—রোমি আক্তার, বয়স ২৪ বছর, শিউলি আক্তার, বয়স ২৯ বছর এবং বিথি আক্তার, বয়স ২৮ বছর। পুলিশ সূত্রে জানা গেছে, তিনজনই বাংলাদেশের সিলেট হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর তাদের গন্তব্য ছিল কলকাতা। কিন্তু কলকাতায় পৌঁছানোর আগেই এয়ারপোর্ট এলাকায় পুলিশের নজরে চলে আসেন তারা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকেই আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ।  তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে নারাজ এয়ারপোর্ট থানার পুলিশ। আটক তিন বাংলাদেশি মহিলাকে আগামীকাল আইনগত প্রক্রিয়ায় আদালতে তোলা হবে।
সিলেট হয়ে ভারতে প্রবেশ, গন্তব্য কলকাতা—কিন্তু এই যাত্রার নেপথ্যে আসল কারণ কী? তিন মহিলাকে জিজ্ঞাসাবাদের পর কি সামনে আসবে আরও বড় কোনও তথ্য? এখন সেই উত্তরই খুঁজছে পুলিশ।