
শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে এবার উদ্যোগী কসমোলোটন ক্লাব। স্বচ্ছতা ও সচেতনতার বার্তা নিয়ে আয়োজন করা হলো বিশেষ অভিযান।পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা বাড়াতে কসমোলোটন ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হলো বিশেষ স্বচ্ছতা অভিযান।অভিযানে ক্লাবের সদস্যরা বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। পাশাপাশি রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তাও তুলে ধরা হয়।ক্লাবের সদস্যদের বক্তব্য, শুধু সরকারি উদ্যোগে নয়, শহরকে পরিষ্কার রাখতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি। বাড়ির পাশাপাশি নিজেদের আশপাশের এলাকাও পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত রাখার বার্তা দিয়েছেন ক্লাবের সদস্যরা। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নাগরিকদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।