ত্রিপুরা
img

ফ্লাইওভারে অটো মারুতি সংঘর্ষ, আহত চার

আগরতলার ব্যস্ত ফ্লাইওভারে আচমকাই ঘটে গেল দুর্ঘটনা।অটো গাড়ি এবং একটি মারুতি গাড়ির সংঘর্ষে আহত হন চারজন। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
আহতদের অভিযোগ, মারুতি গাড়ির চালক চোখ বন্ধ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আর সেই কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস এবং পুলিশ। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে দুর্ঘটনার পর দুটি গাড়িই আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। চালকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা কতটা, দুর্ঘটনার প্রকৃত কারণই বা কী—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, ফ্লাইওভারের উপর দুর্ঘটনার জেরে তৈরি হয় ব্যাপক যানজট। দীর্ঘক্ষণ সমস্যায় পড়েন সাধারণ যাত্রী থেকে শুরু করে অন্যান্য যানবাহনের চালকরাও।