
রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের জন্য কয়েক দিনের মধ্যেই আসতে পারে সুখবর। বিদ্যুৎ দপ্তর সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে।
আর সেই সম্ভাব্য ঘোষণার আগেই আজ ভূতুরিয়া বিদ্যুৎ দপ্তরে বসে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী। শুধু দপ্তরের আধিকারিকদের সঙ্গেই নয়, ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি। বৈঠকে বিদ্যুৎ পরিষেবা এবং গ্রাহকদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে বৈঠকে ঠিক কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিংবা গ্রাহকদের জন্য সেই বহু প্রতীক্ষিত সুখবরটি কী—তা এখনও প্রকাশ্যে আসেনি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিদ্যুৎ বিল সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত কি আসতে চলেছে?নাকি গ্রাহকদের স্বস্তি দিতে অন্য কোনও নতুন ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার? এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে সরকারি তরফে বিস্তারিত ঘোষণা না হলেও, কয়েক দিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।