ত্রিপুরা
img

অধিকার ও দাবির বার্তা নিয়ে রাজপথে আদিবাসী সমাজ

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত হল বিশেষ মিছিল। ভগবান ঠাকুর চৌমুহনি থেকে কর্ণেল চৌমুহনি পর্যন্ত আয়োজন করা হয় এই মিছিলের।
মিছিলে অংশ নেন বহু মানুষ। আদিবাসী সমাজের অধিকার ও দাবির বিভিন্ন বিষয়কে সামনে রেখেই এই কর্মসূচি বলে জানা গেছে।মিছিল শেষে কর্ণেল চৌমুহনি এলাকায় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।সেখানে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা।আলোচনা সভা থেকে আদিবাসী সমাজের বিভিন্ন সমস্যা, অধিকার এবং তাদের দাবি-দাওয়ার বিষয়গুলি তুলে ধরা হয়। আন্তর্জাতিক আদিবাসী দিবসের এই কর্মসূচিকে ঘিরে একদিকে যেমন উঠে আসে অধিকার রক্ষার বার্তা, তেমনই আগামী দিনে আদিবাসী সমাজের দাবিগুলি নিয়ে কী ধরনের কর্মসূচি নেওয়া হবে, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।