বিদেশ
img

থাইল্যান্ডের স্কুলে বন্দুকবাজের রক্তাক্ত হামলা

থাইল্যান্ডে ফের রক্তাক্ত বন্দুক হামলা। একটি স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ এক ছাত্রের বিরুদ্ধে। ঘটনায় শিক্ষক-সহ প্রাণ হারিয়েছেন তিনজন, আহত হয়েছেন অন্তত দশজন। এই ঘটনায় দুই শিক্ষক-সহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দশজন, যাঁদের মধ্যে কয়েকজন ছাত্রও রয়েছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলার পর বন্দুকবাজের মৃত্যুকে ঘিরেও তৈরি হয়েছে ধোঁয়াশা। একাধিক সূত্রের দাবি, সে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছে। আবার অন্য সূত্রে বলা হচ্ছে, পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তথ্য জানায়নি কর্তৃপক্ষ।ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার উদ্দেশ্য, বন্দুকটি কীভাবে ছাত্রের হাতে এল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ত্রুটি ছিল—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।