দেশ
img

ই-কেওয়াইসি না করলে গ্যাসে বড় ধাক্কা

রান্নার গ্যাস ব্যবহার করেন? তাহলে আপনার জন্য বড় খবর। ই-কেওয়াইসি সম্পন্ন না করলে ভর্তুকি বন্ধ হওয়ার পাশাপাশি পরিষেবায় সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকরা। তাই নির্ধারিত সময়ের আগেই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কেন্দ্র দেশজুড়ে এলপিজি গ্রাহকদের জন্য ই-কেওয়াইসি বা বায়োমেট্রিক আধার যাচাই বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এর লক্ষ্য ভর্তুকির অপব্যবহার রোধ করা এবং প্রকৃত গ্রাহকদের কাছে গ্যাস পরিষেবা পৌঁছে দেওয়া।সরকারি নির্দেশ অনুযায়ী, যেসব গ্রাহকের ই-কেওয়াইসি এখনও সম্পন্ন হয়নি, তাঁদের দ্রুত এই প্রক্রিয়া শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। ই-কেওয়াইসি না হলে ভর্তুকি পেতে সমস্যা হতে পারে এবং পরিষেবায়ও বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। তবে সরকার স্পষ্ট করেছে, যাঁরা আগে থেকেই ই-কেওয়াইসি সম্পন্ন করেছেন, তাঁদের নতুন করে করার প্রয়োজন নেই।গ্রাহকরা ইন্ডিয়ান অয়েল, ভারত গ্যাস বা এইচপি গ্যাসের মোবাইল অ্যাপ এবং Aadhaar FaceRD অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই ই-কেওয়াইসি করতে পারবেন। এছাড়া প্রয়োজনে সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছেও বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।সরকারের দাবি, এই উদ্যোগের ফলে ভর্তুকিযুক্ত গ্যাসের অপব্যবহার, কালোবাজারি এবং বাণিজ্যিক কাজে গৃহস্থালির সিলিন্ডার ব্যবহারের মতো অনিয়ম কমানো সম্ভব হবে।