
পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার ইঙ্গিত মিলতেই বড় পরিবর্তন বিশ্ববাজারে।হু হু করে কমেছে অপরিশোধিত তেলের দাম।এর প্রভাব কি পড়বে ভারতের জ্বালানির বাজারেও? এতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ হিসেবে কিছুটা স্বস্তিতে ভারতও।সোমবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪.৬৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে এসেছে। একইভাবে, ডব্লিউটিআই ক্রুডের দামও ৪.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৮০ দশমিক ৬৬ ডলারে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আলোচনায় আগ্রহ দেখিয়েছে এবং সেই কারণেই সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। এই ঘোষণার পরই বিশ্ববাজারে তেলের দামে পতন দেখা যায়।বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে পরিস্থিতি স্বাভাবিক থাকলে ভারতের জ্বালানি আমদানি ব্যয় কমতে পারে। তবে বিশ্লেষকদের সতর্কবার্তা, শান্তি চুক্তি স্থায়ী না হলে কিংবা হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে আবারও বাধা তৈরি হলে অপরিশোধিত তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হতে পারে।