
মার্কিন শুল্কের হুঁশিয়ারি, তবু রাশিয়া থেকেই রেকর্ড তেল কিনল ভারত।জুলাই মাসে কেন বাড়ল আমদানি?এর নেপথ্যে কী কৌশল, আর কতটা ঝুঁকি? আমেরিকার কড়া বার্তা, তবু বদলায়নি ভারতের জ্বালানি কৌশল। জুলাই মাসে রাশিয়া থেকেই রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত।পণ্য-বাজার বিশ্লেষক সংস্থা 'কেপলার'-এর তথ্য অনুযায়ী, জুলাই মাসে প্রতিদিন গড়ে ২ দশমিক ৭৮ মিলিয়ন ব্যারেল রুশ তেল আমদানি করেছে ভারত। জুনের তুলনায় যা প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেশি।জুলাইয়ে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির অর্ধেকেরও বেশি এসেছে রাশিয়া থেকে। সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরব দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম সরবরাহকারী হলেও, তাদের সম্মিলিত সরবরাহও রাশিয়ার চেয়ে কম।এদিকে মার্কিন সেনেটে এমন একটি বিল পাস হয়েছে, যেখানে রাশিয়ার তেল ক্রয়কারী দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। তবে সেই বিল এখনও আইনে পরিণত হয়নি। ফলে আপাতত অতিরিক্ত শুল্কের ঝুঁকি ছাড়াই রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে ভারত।