
অসমে ভয়াবহ বন্যার তাণ্ডবে বিপর্যস্ত হাজার হাজার পরিবার।এই কঠিন সময়ে দুর্গতদের পাশে দাঁড়াল রিলায়েন্স ফাউন্ডেশন।২১ কোটি টাকার অনুদানের পাশাপাশি চলছে ত্রাণ ও পুনর্বাসনের কাজ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসম। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫। এখনও লক্ষাধিক মানুষ বন্যার প্রভাবে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন।এই পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি বন্যা ত্রাণ ও পুনর্বাসনের জন্য ২১ কোটি টাকার অনুদান দিয়েছেন।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সহযোগিতার জন্য নীতা আম্বানি ও রিলায়েন্স ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, আর্থিক সহায়তার পাশাপাশি দুর্গত এলাকায় খাদ্য, স্বাস্থ্য পরিষেবা, জরুরি আশ্রয় এবং গবাদি পশুর জন্যও সহায়তা পৌঁছে দিচ্ছে ফাউন্ডেশনের দল।এদিকে শিবসাগর, চরাইদেও, জোড়হাট ও গোলাঘাট জেলায় বন্যার পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি উদ্ধার ও পুনর্বাসনের কাজও জোরকদমে চলছে।