
তিরিশ বছরের অজেয় দুর্গে বড় ধাক্কা।বিজেপির শক্ত ঘাঁটি বাঁকিপুরে ইতিহাস গড়লেন প্রশান্ত কিশোর।উপনির্বাচনে জন সুরাজ পার্টির প্রথম বড় জয়— বদলে গেল রাজনৈতিক সমীকরণ।কীভাবে ভাঙল বিজেপির অজেয় দুর্গ? বিহারের রাজনীতিতে বড় চমক। দীর্ঘ তিন দশক ধরে বিজেপির দখলে থাকা বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে জয় পেল জন সুরাজ পার্টি। প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর জিতে খুললেন দলের জয়ের খাতা।বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোর পেয়েছেন ৬৩ হাজার ২০৩ ভোট। বিজেপি প্রার্থী নীরজ কুমার পেয়েছেন ৪৪ হাজার ২৫০ ভোট। প্রায় ১৮ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।নীতীন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের আগে প্রার্থী বদল করেও বিজেপি তাদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি ধরে রাখতে পারেনি।১৯৯৫ সাল থেকে এই কেন্দ্রে বিজেপি অপরাজিত ছিল। সেই ধারায় ইতি টেনে বাঁকিপুরে নতুন রাজনৈতিক বার্তা দিল জন সুরাজ পার্টি। ফল ঘোষণার পর প্রশান্ত কিশোরকে অভিনন্দন জানান বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।